সরকারের সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি: নুর

২৫ ডিসেম্বর ২০২০, ১০:০৫ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

যদি কেউ সরকারের সঙ্গে থাকে তাহলে সে তাদের সঙ্গী আর যদি না থাকে তাহলে সে জঙ্গি। সরকারের সঙ্গে থাকলে সবাই মুক্তিযোদ্ধা আর না থাকলে তার গায়ে স্বাধীনতাবিরোধীর তকমা লেগে যায় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত সরকারি চিনিকল বন্ধের প্রতিবাদে আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, সরকারি চিনিকলের লাখ লাখ শ্রমিক জড়িত। তাদের সাথে জড়িত রয়েছে তাদের পরিবারও। পৃথিবীর কোথাও নজির নেই যে কৃষকরা রাগ-ক্ষোভে খেতে আগুন ধরিয়ে দিছে, কিন্তু আমাদের দেশের কৃষকরা ফসলের ন্যায্য মূল্য না পেয়ে তাদের ক্ষেতে আগুন ধরিয়ে দিয়েছে।

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব আরিফ হোসেন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আতাউল্ল্যাহসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close