‘বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এগিয়ে যাবে ছাত্রলীগ’

২৪ ডিসেম্বর ২০২০, ১১:০৪ PM
ড. শিরীন শারমিন চৌধুরী

ড. শিরীন শারমিন চৌধুরী © ফাইল ফটো

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে এগিয়ে যাবে ছাত্রলীগ। দূরদৃষ্টিসম্পন্ন বঙ্গবন্ধু ১৯৪৮ সালেই বাঙালির স্বাধিকার ও স্বাধীনতার চেতনা থেকে ছাত্রলীগ গঠন করেছিলেন।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে স্বাধীনতা সংগ্রামের প্রতিটি স্তরেই ছাত্রলীগের অবদান অনস্বীকার্য। এই ঐতিহ্যবাহী গৌরবোজ্জ্বল সংগঠন ছাত্রলীগ আদর্শ ও প্রত্যাশার স্থল।

তিনি আরও বলেন, মুজিববর্ষে ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে পীরগঞ্জে ছাত্রলীগের কমিটি গঠিত হতে যাচ্ছে। এই ছাত্রলীগকে এগিয়ে যেতে হবে মুজিব আদর্শের পতাকা নিয়ে এবং সচেষ্ট থাকতে হবে উন্নয়নের প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে।

রংপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নুরে আলম খুশির সভাপতিত্বে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক তানিম আহসান চপলের সঞ্চালনায় অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান সরকার রাঙ্গা এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬