মারধরের শিকার সেই ছাত্রলীগ নেত্রী হাসপাতালে ভর্তি

২৪ ডিসেম্বর ২০২০, ১০:৪২ PM

© টিডিসি ফটো

ছাত্রলীগের সিনিয়র দুই নেত্রী দ্বারা মারধরের শিকার হওয়া সংগঠনটির আরেক জুনিয়র নেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের সদ্য সাবেক এজিএস ফাল্গুনী দাস তন্বী এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সোমবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি ও ঢাবির শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তা তাকে ডেকে নিয়ে মারধর করেন।

এরপর ফাল্গুনী দাস তন্বী ঢাকার গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থান রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে মুঠোফোনে তার সঙ্গে যোগোযোগ করা হলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, হামলার শিকার হওয়ার পর থেকে আমি গলাব্যথা অনুভব করছিলাম। পরবর্তীতে আমি সেন্ট্রাল হাসপাতালে রয়েছি।

ঢাবির রোকেয়া হলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বী আরও বলেন, বর্তমানে আমি খাওয়া-দাওয়া করতে পারছি না। তরল খাবার খেতে হচ্ছে।

এদিকে হামলার দুদিন পার হয়ে গেলেও অভিযুক্ত দুই নেত্রীর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি কেন্দ্রীয় ছাত্রলীগ। এ বিষয়ে জানার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দুজনই ফোন রিসিভ করেননি। মেসেজ পাঠালেও রিপ্লাই দেননি তারা।

কোনটি হেলে পড়েছে, কোনটিতে ফাটল—শাবিপ্রবিতে উন্নয়নের আড়ালে ধস
  • ২৮ জুন ২০২৬
স্লোগান মিছিল মিটিংয়ের মাধ্যমে একটা জাতি গড়ে উঠতে পারে না: …
  • ২৮ জুন ২০২৬
পাওনা টাকা আদায়ে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ
  • ২৮ জুন ২০২৬
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
  • ২৮ জুন ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অবশ্যই ইতিবাচক, নৈতিক হতে হবে:…
  • ২৮ জুন ২০২৬
সাড়ে ৩ মাসে হামে ৭১২ প্রাণহানি
  • ২৮ জুন ২০২৬