বনানী থানা ছাত্রলীগের কমিটিতে তিতুমীরের ইনজামাম

২৪ ডিসেম্বর ২০২০, ১০:১৯ PM
ইনজামামুল হাসান

ইনজামামুল হাসান © টিডিসি ফটো

ঢাকা মহানগর বনানী থানা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান হৃদয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইনজামামুল হাসান। এর আগে তিনি তিতুমীর কলেজস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন ইনজামামুল। এছাড়া তিনি শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক আন্দোলন-সংগ্রামে ভুমিকা রেখেছেন। একইসঙ্গে কলেজ শাখা ছাত্রলীগের কার্যক্রমেও সক্রিয় ছিলেন তিনি।

ইনজামামুল বলেন, সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে আমরা কাজ করে এসেছি। সিনিয়ররা এখন বড় দায়িত্ব দিয়েছেন; শিক্ষার্থীদের সাথে নিয়েই এ দায়িত্ব পালন করে যাবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সবসময় কাজ করে যাচ্ছে।

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নয়, স্থগিত: জাতীয় সংসদে…
  • ২৮ জুন ২০২৬
নেত্রকোনায় মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা
  • ২৮ জুন ২০২৬
শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধে মায়ের শালদুধের বিকল্প নেই: স্ব…
  • ২৮ জুন ২০২৬
ক্যাম্পাসের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষার দায়িত্ব সবার: ইব…
  • ২৮ জুন ২০২৬
আড়ং নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬
চীনে মাস্টার্স-পিএইচডি ভর্তির সুযোগ পাবেন ১০০ বাংলাদেশি শিক…
  • ২৮ জুন ২০২৬