জামিন মেলেনি ছাত্র অধিকার পরিষদের দুই নেতার

২২ ডিসেম্বর ২০২০, ০৮:৩৬ PM
নাজমুল ও সাইফুল

নাজমুল ও সাইফুল © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে করা মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দুই নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার মহানগর দায়রা জজ। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এই দুই আসামি হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সংগঠনের ঢাবি শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা।

আদালতে জামিন আবেদনের পক্ষে আইনজীবী খাদেমুল ইসলাম, মোহাম্মদ হানিফ, সিরাজুল ইসলাম শুনানি করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়।

গত ১২ অক্টোবর কোতোয়ালি থানার ধর্ষণ মামলায় এই দুজনকে দুদিন করে রিমান্ডে পাঠানো হয়। সেই রিমান্ড শেষে গত ১৫ অক্টোবর মুখ্য মহানগর হাকিম আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। এরপর মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করে আসামিপক্ষ। এর আগে ১১ অক্টোবর রাতে এজাহারভুক্ত এই দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।।

ধর্ষণের শিকার ওই ছাত্রীর করা মামলায় মোট আসামি ৬ জন। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরও এ মামলার আসামি। সাইফুল ও নাজমুলের বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রীর নামে ফেসবুকে কুৎসা রটানোর অভিযোগ আনা হয়।

এই আসামিদের বিরুদ্ধে লালবাগ থানায় আরেকটি মামলা রয়েছে। সেই মামলাতেও একই আদালতে জামিনের আবেদন করা হয়েছে, যা শুনানির জন্য অপেক্ষমান রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী খাদেমুল ইসলাম।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬