ভাড়া বাসায় মিটিং, নারী কাউন্সিলরসহ ১৮ শিবিরকর্মী আটক

১৯ ডিসেম্বর ২০২০, ০৯:২৭ PM

© সংগৃহীত

মেহেরপুরে মহিলা পৌর কাউন্সিলরসহ ১৮ শিবিরকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। আজ শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে শহরের শেখ পাড়ার একটি ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, এ সময় ১৪টি সাইকেল, তিনটি মোটরসাইকেল, বিভিন্ন ইসলামি বই, ক্যালেন্ডার ও টাকা তোলার রশিদ জব্দ করা হয়। বিভিন্ন সময় শিবির কর্মীদের নিয়ে ওই বাসায় মিটিং হতো বলে জানায় পুলিশ। 

আটককৃতরা হলেন, মেহেরপুর পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শিউলি আক্তার (৩২), মেহেদী হাসান (২২), সাখাওয়াত হোসেন (২২), সৈয়দ জোবায়ের হাসান (১৫), আব্দুল্লাহ (১৮), হৃদয় (১৫), মাসুদ (১৫), কামরুল ইসলাম নাহিদ (১৬), রাজু আহমেদ (২২), আবুল হাসান (২২), মাহাবুব (১৮), ইকবাল হোসেন (১৮), আবুল বাসার (২০), সাইদুল ইসলাম (১৯), রোমান (১৪), আবু জাফর (১৬), খালিদ সাইফুল্লাহ (১৮), আবুল বাসার (২০) ও আল সাইফ (১৬)।

ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশ সুপার এস এম মুরাদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সন্দেহজনক একটি বাড়ি ঘেরাও করে। পরে সেখানে অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনা চলাকালীন ১৮ শিবির কর্মীকে আটক করা হয়। আটককৃত শিবিরকর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, মহিলা কাউন্সিলর শিউলি খাতুন দীর্ঘদিন ধরে ওই ভাড়া বাড়িতে বসবাস করে আসছে। বিভিন্ন সময় তার বাড়িতে শিবিরকর্মীদের নিয়ে মিটিং হতো।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬