নারী কেলেঙ্কারির দায়ে ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

১৮ ডিসেম্বর ২০২০, ০৮:৪১ AM

© সংগৃহীত

নারী নিয়ে কেলেঙ্কারির দায়ে খুলনার তেরখাদা উপজেলা ছাত্রলীগের সদস্য সচিব আশিকুজ্জামান শোভনকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন পরিপন্থী কাজে লিপ্ত থাকায় ও দলীয় শৃঙ্খলাভঙের কারণে তাকে অব্যাহতি প্রদান করা হলো।

জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার জানিয়েছেন, ২০১৯ সালে তেরখাদা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তখন কেন্দ্রীয় ছাত্রলীগের চাপে আশিকুজ্জামান শোভনকে সদস্য সচিব করা হয়েছিল। তবে এ পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।

একাধিক সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আশিকুজ্জামান শোভন ও এক তরুণীর ছবি ভাইরাল হয়। এ নিয়ে ব্যাপক সমালোচানা সৃষ্টি হয়েছিল। যার প্রেক্ষিতে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬