চবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা, মোবাইল-মানিব্যাগ ছিনতাই

১৬ ডিসেম্বর ২০২০, ০৪:৪৪ PM
হামলায় আহত একজন

হামলায় আহত একজন © টিডিসি ফটো

বিজয় দিবস উপলক্ষ্যে ক্যাম্পাসে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ ১০-১২ জন নেতাকর্মী। আজ বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অতর্কিত এ হামলা চালানো হয়। এসময় মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।

এ বিষয়ে চবি ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ ইয়াছিন বলেন, বিশ্ববিদ্যালয়ে ফুল দিতে গেলে ছাত্রলীগের ২৫ থেকে ৩০ জন গুণ্ডা আমাদের উপর অতর্কিতে হামলা করেছে। পাঁচজনের কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে তারা। আমরা হাটহাজারীর আলিফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও অর্থ সম্পাদক হাসান আহমেদ মুমূর্ষু অবস্থায় আছে। এছাড়াও আমি, যুগ্ম সম্পাদক আরাফাত খান, জসিম উদ্দিনসহ মোট ১০-১২ জননেতাকর্মী গুরুতর আহত হয়েছি।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, ছাত্রদল তো ফুল দিতেই পারে। মূলত ছাত্রদলের ব্যানারে ছাত্রদল ও শিবির যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করে।

তিনি আরও বলেন, একসময় যেহেতু ক্যাম্পাসে শিবিরের আধিপত্য ছিল। সেখান থেকেই এসব শিবির নেতাকর্মীরা পরিচিত লাভ করেছে। সেজন্যই আমাদের জুনিয়র কর্মীরা তাদের প্রতিহত করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান বলেন, আমরা বিক্ষিপ্তভাবে কিছু কথা শুনেছি। কিন্তু স্পটে গিয়ে কাউকে পাইনি। কেউ অভিযোগও জানায়নি। আমরা অভিযোগ পেলে ব্যবস্থা নিতে পারব।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬