বিজয় দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

১৬ ডিসেম্বর ২০২০, ০৪:২৯ PM

© সংগৃহীত

ফেনীর ফুলগাজী উপজেলায় বিজয় দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দেওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফের ভাষ্য, আজ বুধবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা কমপ্লেক্সের সামনে এ হামলার ঘটনায় তিনিসহ দলের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, বিজয় দিবসের প্রথম প্রহরে দলীয় নেতাকর্মীরা উপজেলা কমপ্লেক্সের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যায়। এ সময় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশের সামনেই লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা করে।

আহতদের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম বাবু (২৬), ফুলগাজী উপজেলা যুবদলকর্মী মো. ফারুক হোসেন, সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিএনপি কর্মী মো. হালিম, পরশুরাম উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, পরশুরাম ছাত্রদলকর্মী জহিরুল ইসলাম, সৈকত ও রাজু রয়েছেন বলে বিএনপির এ নেতা জানিয়েছেন।

তবে ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক ভূঁইয়া রাশেদ হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, শহীদ মিনারে বিশৃঙ্খলা করার সময় পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের বাধা দিয়েছে। নিজেদের কোন্দলের কারণে ছাত্রদলের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শামীম মজুমদার বলেন, ছাত্রদলের উপর ছাত্রলীগ কোন হামলা করেনি।

এ বিষয়ে ফুলগাজী থানার ওসি কুতুব উদ্দিন বলেন, বিএনপি-আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে পুলিশের হস্তক্ষেপে বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি। এতে কেউ আহত হয়নি বা পুলিশ কাউকে আটক করেনি।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬