নাশকতার অভিযোগে শিবিরের ৯ কর্মী আটক

১৬ ডিসেম্বর ২০২০, ০৪:১২ PM

© প্রতীকী ছবি

নাশকতার পরিকল্পনার অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শিবিরের ৯ কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১৬ ডিসেম্বর) সকালে দেবীগঞ্জ উপজেলার চৌরাস্তা মোড় থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-পঞ্চগড় সদর উপজেলার আশরাফ আলীর ছেলে আমির আলী, টুনিরহাট এলাকার সোলায়মান আলীর ছেলে ওমর ফারুক, সুরিভিটা এলাকার আবুল কালামের ছেলে শাকিল হোসেন, বোদা উপজেলার শাহাপাড়ার আমিনার রহমানের ছেলে আল আমিন, গিদালপাড়ার মৃত রবিউল ইসলামের ছেলে গোলাম রাব্বানী, আটোয়ারী উপজেলার বলরামপুর চুচুলিয়া এলাকার নুর ইসলামের ছেলে আল মামুন, দেবীগঞ্জ মুন্সীপাড়ার মিল্লাত আলীর ছেলে আব্দুল জলিল, দরুয়াভাঙ্গা এলাকার মৃত কাউছার আলীর ছেলে বাপ্পী হাসান ও বোদা পূর্ব শিকারপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে জোবায়ের হোসেন।

এ ব্যাপারে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার জানান, নাশকতা সৃষ্টির লক্ষ্যে শিবিবের চার-পাঁচজন সদস্য বিভিন্ন এলাকা থেকে এসে চৌরাস্তা মোড়ে জড়ো হন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকিদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।

এ ঘটনায় মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি রবিউল।

বিশ্বমঞ্চে কোয়ান্টাম কম্পিউটিং সেশনের চেয়ার ঢাবি অধ্যাপক হা…
  • ২৮ জুন ২০২৬
কৃষিবিদ পারভেজের ওপর হামলা, শাস্তির দাবিতে হাবিপ্রবিতে প্রত…
  • ২৮ জুন ২০২৬
অভাবেও থামেনি স্বপ্ন, ভর্তিচ্ছু ছাত্রীর পাশে ছাত্রদল নেতা ত…
  • ২৮ জুন ২০২৬
সিদ্ধেশ্বরী কলেজে ছাত্রদলের মারধরে শিবিরের ৫ নেতাকর্মী আহত
  • ২৮ জুন ২০২৬
প্রক্টরের কাছে পাল্টা ‘নিরাপত্তাহীনতার’ অভিযোগ ঢাবির সেই হল…
  • ২৮ জুন ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আরও পিছিয়ে যাচ্ছে, সর্বশ…
  • ২৮ জুন ২০২৬