ছাত্রলীগ সভাপতিকে ছুরিকাঘাত, ১৪৪ ধারা জারি বড়লেখায়

১৬ ডিসেম্বর ২০২০, ১০:০৮ AM
ইমরান হোসেন

ইমরান হোসেন © টিডিসি ফটো

মৌলভীবাজারের বড়লেখায় পৌরসভা নির্বাচনের প্রচারণা শেষে মিছিলে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের ওপর হামলা করে ছুরিকাঘাত করা হয়েছে।

বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরের ভাতিজা ছাত্রলীগ নেতা শিমুল আহমদের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ ওঠেছে ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে বড়লেখা পৌর শহরের পাখিয়ালা চৌমুহনীতে এই হামলার ঘটনা ঘটে।

ছাত্রলীগের সভাপতির ওপর হামলার খবরে রাত সাড়ে ৮টার দিকে বিভিন্ন এলাকা থেকে পাখিয়ালা এলাকায় ছাত্রলীগের কর্মীরা জড়ো হন। এরপর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দফায় দফায় রাত সাড়ে ১০টা পর্যন্ত সংঘর্ষ হয়। এ সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সামাদ আহমদসহ উভয়পক্ষের প্রায় ১০ জন গুরুতর আহত হন।

আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে এ ঘটনায় বড়লেখায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় বড়লেখা পৌর শহরে ১৪৪ ধারা জারির বিষয়ে মাইকিং করা হয়েছে। ১৬ ডিসেম্বর দুপুর ২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনের প্রচারণা শেষে নৌকার মিছিল করাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের ওপর হামলার ঘটনার জেরে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন এই ব্যবস্থা নেয়। এই ঘটনায় বড়লেখা উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে বড়লেখা সরকারি কলেজ পর্যন্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১৫ ডিসেম্বর রাত সাড়ে ১২টায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আদেশ জারি করেছে স্থানীয় প্রশাসন।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান বলেন, সংঘর্ষের ঘটনায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উদ্ভূত পরিস্থিতিতে শান্তিপূর্ণ ও সহায়ক পরিবেশ নিশ্চিতে উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে বড়লেখা সরকারি কলেজ পর্যন্ত স্থানজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। দুপুর ২টা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

পাবনায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, আটক ৩
  • ০১ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অনলাইন ক্লাসের উদ্যোগ, শঙ্কার কথা বলছেন চা…
  • ০১ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ৯ এপ্রিলের পরীক্…
  • ০১ এপ্রিল ২০২৬
হাদি হত্যা মামলায় সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটপাত দখলকারীদের সতর্ক করল ডিএমপি, পুনরায় দখল হলে কঠোর ব্…
  • ০১ এপ্রিল ২০২৬
মেহেরপুর সীমান্তে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence