পাকিস্তানকে ক্ষমা চাইতে ইমরান খান বরাবর মুক্তিযুদ্ধ মঞ্চের স্মারকলিপি

১৪ ডিসেম্বর ২০২০, ০৫:২০ PM

© টিডিসি ফটো

একাত্তরের গণহত্যা ও শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অপরাধে পাকিস্তানকে বাংলাদেশের কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সমাবেশে অংশ নেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজসহ মঞ্চের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে পাকিস্তান দূতাবাস ঘেরাও করতে টিএসসি থেকে মিছিল বের করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। মিছিলটি শাহবাগে জাতীয় গণগ্রন্থাগারের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে ঘেরাও কর্মসূচি স্থগিত করে স্মারকলিপি দিতে পাকিস্তান দূতাবাসের উদ্দেশে যায় মঞ্চের ছয় সদস্যের প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে ছিলেন আইনজীবী তুরিন আফরোজ, ভাস্কর্যশিল্পী রাশা, মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক এ ইউ জেড প্রিন্স ও সনেট মাহমুদ।

এদিকে, পাকিস্তান দূতাবাসের কূটনৈতিক জোনের পুলিশের উপকমিশনার (ডিসি) আশরাফুল ইসলামের কাছে স্মারকলিপি পৌঁছে দেয় মঞ্চের একটি প্রতিনিধিদল। আশরাফুল এটি পাকিস্তান দূতাবাসে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬