বলাৎকারের বিরুদ্ধে তথ্যচিত্র প্রদর্শনী ও লিফলেট বিতরণ উদ্বোধন মুক্তিযুদ্ধ মঞ্চের

১১ ডিসেম্বর ২০২০, ১১:২৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে লিফলেট বিতরণ করা হয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে লিফলেট বিতরণ করা হয় © সংগৃহীত

মাদ্রাসার শিক্ষার্থীদের বলাৎকারের ঘটনাগুলোর তথ্যচিত্র প্রদর্শনী ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আজ শুক্রবার (১১ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে জনসচেতনতা বাড়াতে এই কর্মসূচি পালন করা হয়।

এই কর্মসূচির মাধ্যমে দেশের সকল মসজিদ-মাদ্রাসায় তথ্যচিত্র প্রদর্শনী ও লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে মুক্তিযুদ্ধ মঞ্চ।

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র ইমাম ড. সৈয়দ মুহাম্মদ ইমদাদ উদ্দীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সহ-সভাপতি শাহীন মাতবর, মাকসুদ হাওলাদারসহ অন্যান্য নেতারা।

কর্মসূচিতে তারা বালাৎকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধসহ সাতটি দাবি তুলে ধরেন করেন।

মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, আমরা কখনোই দেশের প্রকৃত আলেম-ওলামাদের বিপক্ষে কথা বলিনি। ইসলামের প্রকৃত আদর্শ চর্চাকারী আলেম-ওলামাদেরকে আমরা সবসময় সম্মান ও শ্রদ্ধা করি। কিন্তু ধর্মীয় লেবাসধারী কতিপয় ভণ্ড আলেম যারা মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের বলাৎকার করে যাচ্ছে এবং বলাৎকারের সমর্থন দিচ্ছে শুধুমাত্র তাদের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করে আসছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬