শিবিরের কেন্দ্রীয় কমিটিতে তিন ভিপি-জিএস

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ AM
ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদ ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ

ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদ ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ © ফাইল ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে। নতুন কমিটিতে তিনজন উপ-সভাপতি (ভিপি) ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (জিএস) দায়িত্ব পেয়েছেন। তারা হলেন, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদ ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। কমিটিতে সভাপতির পদে রয়েছেন নূরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন সিবগাতুল্লাহ।

পূর্ণাঙ্গ কমিটিতে অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম। আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা এবং প্রচার সম্পাদক পদে ডাকসুর জিএস এসএম ফরহাদ দায়িত্ব পেয়েছেন।

এছাড়া ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, ছাত্রঅধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব এবং সমাজসেবা সম্পাদক পদে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ দায়িত্ব পালন করবেন।

এ নির্বাচন অনুষ্ঠিত হয় ২৬ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সেই ভোটের ফলাফল অনুযায়ী সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নাম প্রকাশ করা হয় সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে।

আরও পড়ুন: জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

এর আগে, গত বছরের ১০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে শিবিরের মো. আবু সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে জয়ী হন। জিএস পদে শিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হন।

একই বছরের ১৭ অক্টোবর দীর্ঘ ৩৪ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর মোস্তাকুর রহমান জাহিদ বিপুল ভোটে বিজয়ী হন।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬