ঢাকা কলেজে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৮ PM
ঢাকা কলেজে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা কলেজে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত © সংগৃহীত

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় ঢাকা কলেজের গ্যালারিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইমুন ইসলাম সানির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এতে ঢাকা কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘তৎকালীন কংগ্রেস নেতৃবৃন্দ বাংলা ভাষা ও বাঙালি মুসলমানদের জন্য আলাদা ভূখন্ড চায়নি। বাংলা ভাষা পৃথিবীর অন্যতম শ্রুতি মধুর ভাষা। পাকিস্তানি শাসকগোষ্ঠী বাংলার পরিবর্তে ভিন্ন ভাষা দিয়েছিল। বাংলা ভাষাভাষী মানুষ তা সহ্য করেনি। ভাষা আন্দোলনের সেই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ পরবর্তী আমরা একটি ভূখন্ড স্বাধীন ভূখন্ড পেয়েছি।’ 

তিনি আরো বলেন, ‘ছাত্রশিবির মানুষ তৈরির কাজ করে। প্রোডাক্টিভ ওয়েতে রমজান পালনে শিবির ম্যানুয়াল চেকলিস্ট তৈরি করেছে। এসময় তিনি শিক্ষার্থীদের হক আদায় করে রমজান পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ছাত্রশিবির যে ম্যানুয়াল আছে রমাদানের সবাই ম্যানুয়াল রাখবেন। চেকলিস্ট দেখবেন। এরপরে নিজেকে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।’ 

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬