ঢাকা কলেজ শিক্ষার্থীদের ঠিকানা পরিবহনের ৩টি বাস আটক 

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ PM
৩টি বাস আটক করে শিক্ষার্থীরা

৩টি বাস আটক করে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

রাজধানীতে চলাচলকারী ঠিকানা ও নীলাচল পরিবহনের দুটি বাসের পাশাপাশি সংঘর্ষে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের এক শিক্ষার্থীর হাত ভেঙে যাওয়ার ঘটনায় ৩টি বাস আটক করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে মিরপুর রোড থেকে বাস নিয়ে ঢাকা কলেজ সংলগ্ন নায়েমের গলিতে বাস আটক করে রাখা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, গতকাল আমাদের কলেজের এক শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ঠিকানা বাসে করে বাসায় যাচ্ছিলো। সে জানালার পাশে বসে ছিলো। এমন সময় পাশ থেকে নিলাচল নামের একটি বাস এবং ঠিকানা পরিবহনের বাস দুটি পাশাপাশি ধাক্কাধাক্কি শুরু করে। এরপর একসময় গাড়ির কাচে লেগে আমাদের এক সহপাঠীর হাতে আঘাত লেগে ভেঙে যায়। এরপর গতকাল ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা শেষে বর্তমানে বাসায় আছে।

বাস আটকানোর বিষয়ে জানতে চাইলে ঠিকানা বাসের এক স্টাফ বলেন, কোনো বাস আটকিয়েছে জানি না। কলেজের সামনে দিয়ে যাত্রী নিয়ে যাচ্ছিলাম। যাত্রী নামিয়ে দিয়ে বাস নিয়ে চলে আসছে। শুনলাম বাস পারাপারি করার সময় এক ছেলের হাত ভাঙছে সে কারণে ধরছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, বর্তমানে বাস গুলো ছেড়ে দেওয়া হয়েছে। বাস আটকানোর খবর শুনে স্পটে শিক্ষক পাঠিয়েছিলাম। সেখানে গিয়ে বাস বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায় নাই। পুলিশকে বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬