ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নতুন সভাপতি ফরহাদ, সাধারণ সম্পাদক ফয়সাল

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২০ PM
ফরহাদ বিন নূর ও মো. ফয়সাল আহমেদ

ফরহাদ বিন নূর ও মো. ফয়সাল আহমেদ © সংগৃহীত

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের রিপোর্টার ফরহাদ বিন নূর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনকণ্ঠ পত্রিকার রিপোর্টার মো. ফয়সাল আহমেদ। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সদস্যদের অংশগ্রহণে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত। পরবর্তীতে দুপুর ১টায় ফলাফল ঘোষণা করা হয়। 

নবনির্বাচিত সভাপতি ফরহাদ বিন নূর ২০১৭-১৮ সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী ও সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহমেদ ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমকাল পত্রিকার জোষ্ঠ প্রতিবেদক দেলোয়ার হোসেন, বাংলা ভিশনের জোষ্ঠ প্রতিবেদক কেফায়েত শাকিল, চ্যানেল টুয়েণ্টি ফোরোর নিজস্ব প্রতিবেদক দেলোয়ার হোসেন দোলন।

নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মো. ইমরান হোসোইন দৈনিক আমার দেশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল জোবায়ের বাদশা দৈনিক জনকণ্ঠ, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহাদী হাসান টিবিএস, অর্থ সম্পাদক সাইদুর রহমান নোমান, বাণিজ্য প্রতিদিন।

কার্যনিবার্হী সদস্য নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের মো. ওয়ালিদ হোসেন, এখন টেলিভিশনের মো. রাব্বি আল রাহিদ, রুপালী বাংলাদেশের ওবায়দুল ইসলাম।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর যাত্রা শুরু করে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার আদায়ে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। প্রতিবছর নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬