ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের শপথ সম্পন্ন

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১ PM
কার্যকরী পরিষদের শপথ অনুষ্ঠান

কার্যকরী পরিষদের শপথ অনুষ্ঠান © সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। এতে ৪৭ জন নির্বাচিত ও ১৫ জন মনোনীত সদস্য শপথ নেন।

এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ-২০২৬ এর দিনব্যাপী প্রথম সাধারণ অধিবেশন শুরু হয়। কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় পবিত্র দারসুল কুরআনের মাধ্যমে অধিবেশনের আনুষ্ঠানিকতা শুরু হয়। দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন শহীদ মো. রেজবুন হক (প্লাবন)-এর পিতা মো. আজাদুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

দিনব্যাপী অধিবেশনে কার্যকরী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা ও শপথ গ্রহণ ছাড়াও ২০২৬ সালের বার্ষিক পরিকল্পনার প্রস্তাবনা পেশ, পর্যালোচনা ও অনুমোদন করা হবে। একই সঙ্গে নতুন সেশনের সেক্রেটারিয়েট গঠন ও অঞ্চল পরিচালক নির্ধারণ করা হবে।

এ ছাড়া বিদায়ী কার্যকরী পরিষদ সদস্যদের বক্তব্য, অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্য এবং ইহতেসাব পর্ব শেষে কেন্দ্রীয় সভাপতির সমাপনী বক্তব্য ও মুনাজাতের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘটবে।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬