রমজান উপলক্ষে শিবিরের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৪ PM
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লোগো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লোগো © সংগৃহীত ও সম্পাদিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। সারাদেশের মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাগুলো এই কর্মসূচি পালন করবে। সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ প্রেরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

ছাত্রশিবিরের কর্মসূচিগুলো হল— রমজান উপলক্ষ্যে শাখাভিত্তিক স্বাগত র‍্যালি আয়োজন, শহীদ পরিবার, শিক্ষার্থী ও বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল আয়োজন, ইসলামের প্রতি আহ্বানমূলক গ্রাফিতিতে দেয়াল সাজানো, বিষয়ভিত্তিক আয়াত-হাদিস ও সূরা মুখস্তকরণ প্রতিযোগিতার আয়োজন, শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন উপহার প্রদান ও মসজিদভিত্তিক সহিহ কুরআন প্রশিক্ষণ, দারসুল কুরআন ও হাদিস পাঠের ব্যবস্থা করা।

এ ছাড়া শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের নিকট মাহে রমাদানের ক্যালেন্ডার ও রমাদান ম্যানুয়াল পৌঁছানো, এতিম, পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনা সভা, সেমিনার ও কালচারাল ইভেন্ট আয়োজন।

মেটে আলুর বাম্পার ফলন, ভালো দামে হাসি কৃষকের মুখে 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রেলওয়ে স্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্বল্পতম বহর নিয়ে স্বল্প সময়ের সফরে জাতিসংঘের পথে প্রধানমন্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় শ্বশুরকে হত্যা করলেন জামাই
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বৈদ্যুতিক খুঁটিবাহী লড়ির ধাক্কায় প্রাণ হারালেন যুবক
  • ২১ সেপ্টেম্বর ২০২৬