খুলনা মহানগর শিবিরের সভাপতি রাকিব, সম্পাদক ইসরফিল

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ PM
রাকিব হাসান ও ইসরাফিল হোসেন

রাকিব হাসান ও ইসরাফিল হোসেন © সংগৃহীত

খুলনা মহানগর শাখার সভাপতি পদে রাকিব হাসান নির্বাচিত হয়েছেন, আর সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইসরাফিল হোসেন। সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন। এই নতুন নেতৃত্ব ২০২৬ সেশনের জন্য দায়িত্ব গ্রহণ করবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) খুলনা মহানগর শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আরাফাত হোসেন মিলনসহ সাবেক বিভিন্ন পর্যায়ের নেতারা।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত রাকিব হাসানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। 

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি রাকিব হাসান শাখা সেক্রেটারি হিসেবে ইসরাফিল হোসেনকে মনোনীত করেন।

মেটে আলুর বাম্পার ফলন, ভালো দামে হাসি কৃষকের মুখে 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রেলওয়ে স্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্বল্পতম বহর নিয়ে স্বল্প সময়ের সফরে জাতিসংঘের পথে প্রধানমন্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় শ্বশুরকে হত্যা করলেন জামাই
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বৈদ্যুতিক খুঁটিবাহী লড়ির ধাক্কায় প্রাণ হারালেন যুবক
  • ২১ সেপ্টেম্বর ২০২৬