বিয়ের পিঁড়িতে বসছেন সাবেক শিবির সভাপতি জাহিদ

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১১ PM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ PM
জাহিদুল ইসলাম

জাহিদুল ইসলাম © সংগৃহীত

বিয়ের পিঁড়িতে বসছেন শিবিরের  সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে মিরপুর এলাকার একটি কনভেনশন সেন্টারে এ আয়োজন চলছে। এ তথ্য নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের একাধিক নেতা।

জানা যায়, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া)-এর নবনির্বাচিত এমপি মাওলানা রফিকুল ইসলাম খানের ভাতিজির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন জাহিদুল ইসলাম। কনের নাম জুআয়রিয়া। তিনি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়াও জামায়াত ও ছাত্রশিবিরের সাবেক-বর্তমান কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।   

ট্যাগ: শিবির
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬