ঠাকুরগাঁও সরকারি কলেজে ছাত্রশিবিরের নতুন কমিটি

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৬ PM
নাঈম বিল্লাহ এবং আবু রায়াহান সরকার (বা থেকে)

নাঈম বিল্লাহ এবং আবু রায়াহান সরকার (বা থেকে) © টিডিসি ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নাঈম বিল্লাহ এবং সেক্রেটারি হিসেবে আবু রায়াহান সরকার মনোনীত হয়েছেন। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা নিশ্চিত করেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নবগঠিত কমিটির সভাপতি নাঈম বিল্লাহ কলেজের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষ এবং সেক্রেটারি আবু রায়াহান সরকার দর্শন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

নবগঠিত কমিটির নেতারা জানান, শিক্ষার্থীদের নৈতিক মান উন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং গঠনমূলক সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় তারা গুরুত্ব দেবেন। পাশাপাশি ক্যাম্পাসে ইতিবাচক ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।

উল্লেখ্য, ছাত্রশিবির ছাড়াও ঠাকুরগাঁও সরকারি কলেজে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের কার্যক্রম সক্রিয় রয়েছে।

প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬