ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিমের সভাপতি শান্ত, সেক্রেটারি হাবিব

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ AM
সভাপতি ও সেক্রেটারি

সভাপতি ও সেক্রেটারি © টিডিসি ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শান্ত তালুকদার এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হাফেজ হাবিবুর রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই নতুন কমিটি ঘোষণা করা হয়। সংগঠন সূত্রে জানানো হয়, ২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শান্ত তালুকদার এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ হাবিবুর রহমান।

এর আগে ১৬ ফেব্রুয়ারি প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সাথীদের অংশগ্রহণে একটি সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

সমাবেশে ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত শান্ত তালুকদারকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। পরে সাথীদের পরামর্শক্রমে নবনির্বাচিত সভাপতি শান্ত তালুকদার শাখা সেক্রেটারি হিসেবে হাফেজ হাবিবুর রহমানকে মনোনয়ন দেন। দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে সাথী সমাবেশের আনুষ্ঠানিকতা শেষ হয়।

উল্লেখ্য, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠিত করার লক্ষ্যে ২০২৫ সালে প্রকাশ্যে সাংগঠনিক রূপান্তরে যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ‘প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম’ নামে। তবে নির্ভরযোগ্য সূত্র মতে, অপ্রকাশিত অবস্থায় ২০১২-১৩ সাল থেকেই প্রাইভেট ইউনিভার্সিটি শাখা কার্যক্রম পরিচালনা করে আসছিল সংগঠনটি।

প্রকাশ্যে আত্মপ্রকাশের ছয় মাস পর, ২৫ জুলাই ২০২৫ সালে জনবল ও কার্যক্রম বিস্তৃত হওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখাকে পুনর্গঠন করে ‘পূর্ব’ ও ‘পশ্চিম’—এই দুইটি নতুন শাখা গঠন করা হয়। রাজধানীর আশুলিয়া, মিরপুর, মোহাম্মদপুর ও ফার্মগেট এলাকার ১৮টি বিশ্ববিদ্যালয় বর্তমানে পশ্চিম শাখার আওতাভুক্ত। রাজধানীর অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পূর্ব শাখার অধীনে পরিচালিত হচ্ছে। এই বিভাজনের মাধ্যমে সংগঠনটি ‘নৈতিক উন্নয়ন ও সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধে’ কাজের ক্ষেত্র আরও সুসংগঠিত করার লক্ষ্য ঘোষণা করে। বিভক্তির পর ছয় মাসের জন্য নবগঠিত দুই শাখার সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়। সে সময় প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন রেজাউল করিম এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন শান্ত তালুকদার।

নবনির্বাচিত সভাপতি শান্ত তালুকদার বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাস্টার্সের শিক্ষার্থী। তিনি ২০২৫ সালের শেষ ছয় মাসের প্রথম কমিটিতে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে অনার্স সম্পন্ন করেছেন।

সেক্রেটারি হিসেবে মনোনীত হাফেজ হাবিবুর রহমান মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি ২০২৫ সালে গঠিত প্রথম কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

নতুন নেতৃত্বের মাধ্যমে ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উ…
  • ১৭ জুলাই ২০২৬
আপনার বহু আগে আমি ছাত্রদল করেছি— এক নেতাকে এসপি
  • ১৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখতে গিয়ে নিখোঁজ যুবক…
  • ১৭ জুলাই ২০২৬
ত্রাণসামগ্রী নিতে গিয়ে ‘পদদলিত’ হয়ে ৩ নারী আহত
  • ১৭ জুলাই ২০২৬
পাকিস্তানে হাসপাতাল থেকে ছড়াচ্ছে এইচআইভি, আক্রান্তদের অধিকা…
  • ১৭ জুলাই ২০২৬
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের তথ্য পাঠানোর নির্দেশ
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence