ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দেলোয়ার, সেক্রেটারি আনোয়ার

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ PM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ PM
বাম পাশে সভাপতি দেলোয়ার হোসেন এবং ডান পাশে সেক্রেটারি আনোয়ার হোসেন

বাম পাশে সভাপতি দেলোয়ার হোসেন এবং ডান পাশে সেক্রেটারি আনোয়ার হোসেন © সংগৃহীত

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ দেলোয়ার হোসেন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ আনোয়ার হোসেন।

রবিবার (১৬) ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

আরও পড়ুন: সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজার তারিখ প্রকাশ

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত হাফেজ দেলোয়ার হোসেনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। 

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন শাখা সেক্রেটারি হিসেবে হাফেজ আনোয়ার হোসেনকে মনোনীত করেন।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬