ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্বের সভাপতি আসিফ, সেক্রেটারি ইমদাদুল

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫২ AM
বাম পাশে সভাপতি আসিফ আব্দুল্লাহ এবং ডান পাশে সেক্রেটারি ইমদাদুল হক

বাম পাশে সভাপতি আসিফ আব্দুল্লাহ এবং ডান পাশে সেক্রেটারি ইমদাদুল হক © সংগৃহীত

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আসিফ আব্দুল্লাহ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইমদাদুল হক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাইফুল ইসলাম।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পূর্ব শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মু'তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসেন। 

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত আসিফ আব্দুল্লাহকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। 

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আসিফ আব্দুল্লাহ শাখা সেক্রেটারি ইমদাদুল হক ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামকে মনোনীত করেন।

মেটে আলুর বাম্পার ফলন, ভালো দামে হাসি কৃষকের মুখে 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রেলওয়ে স্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্বল্পতম বহর নিয়ে স্বল্প সময়ের সফরে জাতিসংঘের পথে প্রধানমন্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় শ্বশুরকে হত্যা করলেন জামাই
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বৈদ্যুতিক খুঁটিবাহী লড়ির ধাক্কায় প্রাণ হারালেন যুবক
  • ২১ সেপ্টেম্বর ২০২৬