মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কচলাকচলি ইনসিকিউরিটির প্রকাশ: ডাকসু নেতা সানজিদা

০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ PM
সানজিদা আহমেদ তন্বী

সানজিদা আহমেদ তন্বী © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী বলেছেন, ‘মুক্তিযুদ্ধে শহীদ সংখ্যা নিয়ে যারা কচলাকচলি করে, তা তাদের ইনসিকিউরিটির প্রকাশ।’

মহান বিজয়ের মাসে বুধবার (৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তন্বী নিজের উপলব্ধি শেয়ার করেছেন।

স্বতন্ত্র প্রার্থী তন্বী লিখেছেন, ‘এই ভূখণ্ডে আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন হলো মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ। নিজেদের রক্ষার এই জনযুদ্ধে প্রায় ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছেন, ২ লক্ষ মা-বোন পাকবাহিনী ও তাদের দোসরদের দ্বারা পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন। এই সংখ্যা কিছুটা কম-বেশি হতে পারে। তবে এই সংখ্যা কমিয়ে দেখানো বা ক্রমাগত কচলাকচলি করা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যক্তির ইনসিকিউরিটির প্রকাশ।’

তিনি আরও লিখেছেন, ‘মুক্তিযুদ্ধের ব্যাপারে ‘অত সিরিয়াসও না’ ধারণা ঢুকিয়ে নিজের বা নিজেদের মতাদর্শিক লোকজনের অবস্থানকে জাস্টিফাই করার চেষ্টা ঠিক নয়। মুক্তিযুদ্ধ বা জুলাই কারো সম্পত্তি নয়। তবে যা ঘটেছে, সেটাকে এমনভাবে দেখা উচিত যাতে এর মর্যাদা হানি না ঘটে।’

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬