খালেদা জিয়ার সুস্থতা কামনায় অসহায়দের মাঝে ছাত্রদলের খাবার বিতরণ

৩০ নভেম্বর ২০২৫, ১২:০৩ AM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ১২:০৩ AM
ছাত্রদলের খাবার বিতরণ

ছাত্রদলের খাবার বিতরণ © সংগৃহীত

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) রাতে পথচারী, শ্রমজীবী, রিকশাচালকসহ সুবিধাবঞ্চিত মানুষের হাতে এই খাবার তুলে দেওয়া হয়।

খাবার বিতরণকালে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিঙ্কু, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রুবেল পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

মাহমুদ ইসলাম কাজল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও আপোষহীন গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তার দ্রুত সুস্থতা কামনায় আমরা আজ খেটে খাওয়া গরিব-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছি। আমরা তাদের কাছে দোয়া চেয়েছি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা সাগর, সৌরভ, সোহেল রানা, রানা মুন্সী, আহমেদ মুসা, অভি, রাকিব, তোফাজ্জল বারী শামীমসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম পরিবর্তন
  • ১৩ অক্টোবর ২০২৬
৩০ ঘণ্টা পর অ্যাম্বুলেন্স করে ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি, …
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষামন্ত্রী নাখোশ, শিক্ষকদের বদলির ফল প্রকাশে একাধিক জটিল…
  • ১৩ অক্টোবর ২০২৬
সকালে ডিমের চেয়েও বেশি প্রোটিন, ফাইবারও মিলবে যে ৩ খাবারে
  • ১৩ অক্টোবর ২০২৬