গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছাত্রদলের মানবিক উদ্যোগ

২৮ নভেম্বর ২০২৫, ১০:০৬ PM
রাজধানী ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে অব্যবহৃত ও অপ্রয়োজনীয় কাপড় সংগ্রহ করছেন গোবিপ্রবি ছাত্রদল নেতারা

রাজধানী ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে অব্যবহৃত ও অপ্রয়োজনীয় কাপড় সংগ্রহ করছেন গোবিপ্রবি ছাত্রদল নেতারা © টিডিসি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদলের উদ্যোগে কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে অব্যবহৃত ও অপ্রয়োজনীয় কাপড় সংগ্রহ করা হয়েছে। ২৮ নভেম্বর (শুক্রবার) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট-সংলগ্ন গোলচত্বরে এ কাপড় সংগ্রহ কার্যক্রম শুর হয়।

এ উদ্যোগের তত্ত্বাবধান করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি দুর্জয় শুভ। তিনি বলেন, ‘মানুষের জন্য কিছু করাই প্রকৃত জনসেবা। নিজের দায়বদ্ধতা থেকে আমরা চেষ্টা করছি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে। কড়াইল বস্তির মানুষের জীবন-জীবিকা এখন কঠিন সময় পার করছে। যতটুকু পারি তাদের পাশে থাকার চেষ্টা করব। সবার প্রতি অনুরোধ, এই মানবিক প্রয়াসে এগিয়ে আসুন।’

এ মহৎ উদ্যোগের প্রশংসা করে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সজীব কুমার ভদ্র বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সত্যিই একটি প্রশংসনীয় কাজ। আমাদের সমাজে এমন মানবিক কার্যক্রম আরও বৃদ্ধি পেলে অনেক মানুষ উপকৃত হবে। ছাত্রদলের এই উদ্যোগ অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬