গুলিতে নিহত ছাত্রদল নেতা সাদ্দামের মরদেহ নিয়ে থানা ঘেরাও

২৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ PM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ PM
গুলিতে নিহত সাদ্দাম হোসেন স্বজন ও স্থানীয় লোকজনের ব্রাহ্মণবাড়িয়া থানা ঘেরাও

গুলিতে নিহত সাদ্দাম হোসেন স্বজন ও স্থানীয় লোকজনের ব্রাহ্মণবাড়িয়া থানা ঘেরাও © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে নিহত সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ঘেরাও করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সাদ্দামের মরদেহ নিয়ে থানা ঘেরাও করা হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সাদ্দামকে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাদ্দাম ওই এলাকার মো. মস্তু মিয়ার ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, গতকাল রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে সাদ্দামকে গুলি করে হত্যা করা হয়েছে। মূলত প্রতিপক্ষকে ফাঁসাতেই জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ তাকে গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ করেন স্বজনরা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়ার দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করা হবে।

সংসদ ভবন ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া ৪…
  • ১০ নভেম্বর ২০২৬
শিক্ষায় ৫ উদ্যোগের কথা জানালেন শিক্ষামন্ত্রী
  • ১০ নভেম্বর ২০২৬
নিকডু-চমেকের ডায়ালাইসিস সেবা: স্যান্ডোরের সঙ্গে চুক্তির মে…
  • ১০ নভেম্বর ২০২৬
পাবিপ্রবিতে পুনঃভর্তির টাকা আত্মসাতের অভিযোগ ল্যাব টেকনিশিয়…
  • ১০ নভেম্বর ২০২৬
বিএ পাস না হয়েও যেভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে
  • ১০ নভেম্বর ২০২৬
কেইনের বদলে এমবাপ্পেকে টেনে কী ভুল করেছিল রিয়াল মাদ্রিদ?
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950