মারা যাওয়ার একমাস পর ছাত্রদলের কমিটিতে জায়গা

২৯ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ PM
মো. জাকারিয়া হোসেন সাইদ ও ছাত্রদলের লোগো

মো. জাকারিয়া হোসেন সাইদ ও ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের ১৯২ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশিত হয়েছে। মারা যাওয়ার এক মাস পর কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেয়েছেন পশুপালন অনুষদের শিক্ষার্থী মো. জাকারিয়া হোসেন সাইদ। যিনি গত ২২ অক্টোবর রাতে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তার প্রতি সম্মান প্রদর্শন করে ওই শিক্ষার্থীকে কমিটিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান। 

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ‘সে আমাদের মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করত। তার প্রতি সম্মান প্রদর্শন করে কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা তাকে কমিটিতে স্থান দিয়েছেন। এরপরে বিএনপি যদি ক্ষমতায় আসে তবে আমাদের দায়বদ্ধতা থাকবে তার পরিবারের পাশে দাঁড়ানোর। এজন্য সম্মান প্রদর্শন করে তাকে কমিটিতে রাখা হয়েছে।’ 

জানা যায়,  গত ১৬ জুন ২০২১ সালে ২১ সদস্য বিশিষ্ট বাকৃবি ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় । পরে ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাকৃবি শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেন।

কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. আতিকুর রহমান এবং সদস্য সচিব হিসেবে মো. শফিকুল ইসলাম মনোনীত হয়েছেন। এ ছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে এ এম শোয়াইব ও ৬৩ জন যুগ্ম-আহ্বায়ক এবং ১২৬ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬
সুইসাইড নোট রেখে নিখোঁজ জাবির মোহাইমিনুলকে একদিন পর পাওয়া গ…
  • ১২ অক্টোবর ২০২৬