টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন

২৯ নভেম্বর ২০২৫, ১২:৩৫ PM
বাকৃবিতে সম্মেলন

বাকৃবিতে সম্মেলন © সংগৃহীত

বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএসপিএসটি) আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হয়েছে সংগঠনটির চতুর্থ জাতীয় সম্মেলন। ‘জলবায়ু সহনশীলতা এবং টেকসই কৃষির জন্য প্লান্ট সায়েন্স’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ শনিবার (২৯ নভেম্বর) থেকে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার সকালে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকবৃন্দ। এর আগে তিনবার জাতীয় সম্মেলনের আয়োজন করলেও, বাকৃবি ক্যাম্পাসে এটি প্রথম আয়োজন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসপিএসটির সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুল বাসেত মিয়া, বাকৃবির ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ছোলায়মান আলী ফকির, অধ্যাপক ড. হাবিবুর রহমান প্রামানিক, অধ্যাপক ড. ওবায়েদুল ইসলামসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনের প্রথম দিনে জলবায়ু সহনশীল ও টেকসই কৃষি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। দেশের ১১টি বিশ্ববিদ্যালয় ও ৫টি গবেষণা প্রতিষ্ঠানসহ মোট ২০টি প্রতিষ্ঠান থেকে প্রায় দুই শতাধিক শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

দ্বিতীয় দিনে ১০টি থিমেটিক বিষয়ে মোট ১২৭টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। এর মধ্যে ৬টি ওরাল সেশনে ৫৭টি এবং ৪টি পোস্টার সেশনে ৭০টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। প্রতিটি সেশনের সেরা উপস্থাপককে সম্মাননা প্রদান করা হবে।

বিএসপিএসটির সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, এই বার্ষিক আয়োজন বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও নীতিনির্ধারকদের একত্রিত করে প্লান্ট সায়েন্সের সাম্প্রতিক অগ্রগতি ও উদ্ভাবনকে তুলে ধরেছে। আমরা আশা করি, এই সম্মেলন জ্ঞান বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে টেকসই কৃষি, জলবায়ু সহনশীলতা এবং খাদ্য নিরাপত্তার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএসপিএসটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুল বাসেত মিয়া বলেন, দেশের ফসল উদ্ভিদ বিজ্ঞানের বিভিন্ন উপক্ষেত্রে কর্মরত গবেষকদের এক প্ল্যাটফর্মে আনা এবং অভিজ্ঞতা-ধারণা বিনিময়ের মাধ্যমে শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেওয়াই এই সোসাইটির মূল উদ্দেশ্য। ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে আমরা নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও কর্মশালার আয়োজন করছি।

তিনি জানান, সংগঠনে আজীবন সদস্য, সাধারণ সদস্য, ফেলো সদস্য, সহযোগী সদস্যসহ মোট পাঁচ ধরনের সদস্যপদ রয়েছে।

অধ্যাপক ড. ছোলায়মান আলী ফকির বলেন, করোনা মহামারির সময় ২০২১ সালে অনলাইনে প্রথম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। এরপর ২০২৩ সালে কক্সবাজারে দ্বিতীয় এবং ২০২৪ সালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

বিশ্বকাপের আগেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড, ছিটকে পড়লেন একাধিক…
  • ২২ মে ২০২৬
এসএসসিতে এত কম বহিষ্কার এর আগে হয়নি, কী বলছে ২০২০-২৬ সালের …
  • ২২ মে ২০২৬
ঢাকায় পা রাখলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ
  • ২২ মে ২০২৬
সাত ঘণ্টা পর চট্টগ্রামে পরিস্থিতি নিয়ন্ত্রণে, অভিযুক্ত ডিবি…
  • ২২ মে ২০২৬
বিশ্বকাপের সর্বকালের সেরা ১০ ফুটবলার
  • ২২ মে ২০২৬
বিশ্বকাপ দল ঘোষণার তারিখ জানাল আর্জেন্টিনা, মেসিদের সঙ্গে ক…
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081