সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে মেডিকেল ক্যাম্প

মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি © টিডিসি ফটো

ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ কার্যক্রমে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় জনসাধারণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং স্বেচ্ছায় রক্তদান করেন।

মেডিকেল ক্যাম্পটিতে দুইজন অভিজ্ঞ চিকিৎসক ও একজন টেকনোলজিস্ট তাদের দায়িত্ব পালন করেন। ডাক্তারদের মধ্যে একজন ছিলেন চর্মরোগ বিশেষজ্ঞ ও অন্যজন মেডিসিন বিশেষজ্ঞ। ক্যাম্পে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

কর্তব্যরত চিকিৎসকদের মতে, সেবাগ্রহণকারীদের মধ্যে ত্বকজনিত সমস্যা, সর্দি-কাশি, গ্যাস্ট্রিক, ব্যথাজনিত সমস্যা ও উচ্চ রক্তচাপের রোগীর সংখ্যা বেশি ছিল। স্বেচ্ছাসেবীরা জানান, সার্বিকভাবে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬