শিবিরের দিনব্যাপী কেন্দ্রীয় বিভাগীয় দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত

২২ অক্টোবর ২০২৫, ১০:৪৪ PM
ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিভাগীয় দায়িত্বশীল শিক্ষাশিবিরে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম

ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিভাগীয় দায়িত্বশীল শিক্ষাশিবিরে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম © টিডিসি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী কেন্দ্রীয় বিভাগীয় দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে সকাল সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ছাত্রশিবির নেতৃত্ব তৈরির কারখানা। প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা জাতিকে যোগ্য নেতৃত্ব উপহার দিয়ে আসছে। শুধু যোগ্যই নয়, এর পাশাপাশি সততা ও দক্ষতার পরিচয়ও ইতোমধ্যে দিয়েছে।

তিনি বলেন, ছাত্রশিবিরের জনশক্তিদের ভালো ছাত্র হিসেবে গড়ে উঠতে হবে। সুন্দর ক্যারিয়ার গঠন ও মেধা বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন সেক্টরে সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব উপহার দিতে হবে।

আরও পড়ুন: নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযানের আহ্বান রাশেদ খাঁনের

তিনি আরও বলেন, সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি পড়াশোনার মধ্যে ভারসাম্য রাখতে হবে। নৈতিকতার উৎকর্ষ সাধন করতে হবে। তথ্য ও প্রযুক্তির যথাযথ ব্যবহার করে দক্ষতা অর্জন করতে হবে। সর্বদা সংযম, বিনয় ও ধৈর্যের অনুশীলন করা অত্যন্ত জরুরি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী, সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেন, দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামিক স্কলারবৃন্দ।

শিক্ষাশিবিরে বিষয়ভিত্তিক আলোচনা, সফট ও হার্ড স্কিল উন্নয়ন, সমসাময়িক বিষয়াবলি এবং প্রশ্নোত্তর সেশন অনুষ্ঠিত হয়। একইসাথে বিভাগীয় সদস্যদের নিয়ে আয়োজিত বার্ষিক মেধা যাচাই পরীক্ষার প্রথম ১০ জনকে পুরস্কৃত করা হয়। এতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিভাগীয় দায়িত্বশীলবৃন্দ অংশগ্রহণ করেন।

 

 

ওপরের গ্রেডে বেতন কম, আয় কমছে পদোন্নতিতেও—পে স্কেলের যেসব অ…
  • ০৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুবিতে আলোচনা সভা
  • ০৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ভর্তি মেধাতালিকা প্রকাশ হচ্ছে…
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণে আটক তিনজনের পরিচয় মিলেছে
  • ০৯ নভেম্বর ২০২৬
সম্ভাবনা জাগিয়েও মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্…
  • ০৯ নভেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ফোন ছিনতাই, অটোচালক আটক
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950