বিসিএস পরীক্ষা কেন্দ্রে যাতায়াত সহায়তায় হাবিপ্রবি ছাত্রশিবিরের ফ্রি বাস সার্ভিস

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ PM
হাবিপ্রবি ও শিবিরের লোগো

হাবিপ্রবি ও শিবিরের লোগো © টিডিসি ফটো

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিসের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা। বিশ্ববিদ্যালয় থেকে রংপুর কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের জন্য এই যাতায়াত সুবিধা নিশ্চিত করা হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাতে ছাত্রশিবির হাবিপ্রবি শাখার সভাপতি রেজওয়ানুল হক তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে এই ঘোষণা দেন। তিনি জানান, ক্যাম্পাস থেকে রংপুর পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের জন্য মোট পাঁচটি বাস বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে দুটি বাস নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ছাত্রশিবিরের অফিশিয়াল ফেসবুক পেজে একটি গুগল রেজিস্ট্রেশন ফরম উন্মুক্ত করা হবে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ এই সার্ভিসের আওতায় আসতে পারবেন না বলে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রেজওয়ানুল হক বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে। পরীক্ষার দিন অনেকেই বাস না পেয়ে দেরিতে কেন্দ্রে পৌঁছায়। তাই আমরা আমাদের পক্ষ থেকে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছি, যাতে শিক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারে এবং পরীক্ষা শেষে নিরাপদে ফেরত আসতে পারে।’

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা
  • ০৯ নভেম্বর ২০২৬
যশোর বোর্ডে ২৬ হাজার শিক্ষার্থীর ৯৭ হাজার খাতা চ্যালেঞ্জ, ক…
  • ০৯ নভেম্বর ২০২৬
নতুন পাসপোর্ট ও আইডি কার্ড চেয়ে বাংলাদেশ হাইকমিশনে আবেদন কর…
  • ০৯ নভেম্বর ২০২৬
ওপরের গ্রেডে বেতন কম, আয় কমছে পদোন্নতিতেও—পে স্কেলের যেসব অ…
  • ০৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুবিতে আলোচনা সভা
  • ০৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ভর্তি মেধাতালিকা প্রকাশ হচ্ছে…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950