শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে হাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

২৭ আগস্ট ২০২৫, ০৫:৩৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:৩৭ AM
সড়ক অবরোধ হাবিপ্রবি শিক্ষার্থীদের

সড়ক অবরোধ হাবিপ্রবি শিক্ষার্থীদের © টিডিসি ফটো

রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। 

বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায়  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ অবরোধ শুরু করে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এসময় রাস্তার উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা বলেন, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের এমন হামলা নিন্দনীয়। জুলাই আন্দোলনে পুলিশ যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিল আজকেও সেই একই রূপ দেখা গেছে।

তারা আরও বলেন, দেশের প্রকৌশল খাতকে রক্ষার করতে হলে অবশ্যই বিএসসি প্রকৌশলীদের প্রয়োজন। এ জন্য ১০ম গ্রেডে বিএসসি প্রকৌশলীদের জন্য উন্মুক্ত করতে হবে। 

তিন দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির দিকে ধাবিত হতে বাধ্য হবে বলেও জানান তারা। 

শিক্ষার্থীদের দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

এর আগে, প্রকৌশল শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। একইসঙ্গে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এদিন সকাল সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। পরবর্তীতে শিক্ষার্থীরা যমুনা অভিমুখে দুুপুর পৌনে ২টা নাগাদ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আসলে পুলিশ বাঁধা দিলে এ ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা সেখান থেকে সরে আসেন।

বাড়ির জমি নিয়ে বিরোধ, তরুণকে ছুরিকাঘাতে হত্যা
  • ০৯ নভেম্বর ২০২৬
শিক্ষকদের জন্য চার সুখবর দিলেন এমপি আতিক মুজাহিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
নতুন দুটি থানা, পৌরসভা ও দুই অধিদপ্তর করার প্রস্তাব
  • ০৯ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন ঢাবি ছাত্রদলের দুই নেতা
  • ০৯ নভেম্বর ২০২৬
ডাক অধিদপ্তরে ১১ থেকে ২০তম গ্রেডে বড় নিয়োগ, আবেদন শুরু কাল
  • ০৯ নভেম্বর ২০২৬
ব্যবসায়ীর ঘরে আপত্তিকর অবস্থায় সাবেক ছাত্রদল নেতা আটক, ছিনি…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950