আবরার ফাইয়াজের হুঁশিয়ারি—‘কসম, শেষ দেখে ছাড়ব’

২৭ আগস্ট ২০২৫, ০৩:০৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ১২:১২ PM
আবরার ফাইয়াজ

আবরার ফাইয়াজ © সংগৃহীত

প্রকৌশল শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনায় হুঁশিয়ারি দিয়ে সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাইয়াজ। 

বুধবার (২৭ আগস্ট) দুপুরে দেওয়া ওই পোস্টে আবরার ফাইয়াজ লেখেন, ‘১টা পর্যন্ত সময় দেওয়া হলো, কোনো আপডেট নেই। পোলাপান যমুনা অভিমুখে গেল, পুলিশের কোনো ব্যারিকেড নাই। পুলিশ দূর থেকে এসে থামানোর চেষ্টা না করে দৌড়াচ্ছে। একজনের গলা টিপে ধরল। আমরা স্টুডেন্টরা কয়েকজন মিলে থামাইলাম সবাইকে। শান্ত করতেছি সবাইকে।

তিনি আরও লেখেন, এর মধ্যে পুলিশ হঠাৎ পোলাপান শান্ত হওয়ার পরে পুলিশ এসে হামলা করলো। সমানে লাঠিপেটা আর সাউন্ড গ্রেনেড। বার বার বললাম, আমরা পোলাপানকে পিছিয়ে নিয়ে যাচ্ছি, উলটো আমাদেরও মারলো। রক্তাক্ত করলো। এখনো হামলা করে যাচ্ছে আমাদের উপর। 

হুঁশিয়ারি দিয়ে এই বুয়েট শিক্ষার্থী লেখেন, আল্লাহর কসম, শেষ দেখে ছাড়ব।  

কানাডায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার ও…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সাইবার হামলা প্রতিরোধের কৌশল শেখাতে প্রেসিডেন্সি ইউনিভার্সি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল সোনা-রুপার দাম, ভরিতে কত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ, আবেদন ১৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সাপোর্টাররাও সরকারের ওপর ক্ষুব্ধ, ৬০-৭০ শতাংশ মানুষে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলে শিক্ষক নিয়োগ, আবে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬