যমুনায় অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীরা, পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ

২৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ১১:৪২ AM
পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ © টিডিসি সম্পাদিত

প্রকৌশল শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। একইসঙ্গে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আজ বুধবার (২৭শে আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। পরবর্তীতে শিক্ষার্থীরা যমুনা অভিমুখে দুুপুর পৌনে ২টা নাগাদ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আসলে পুলিশ বাঁধা দিলে এ ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা সেখান থেকে সরে আসেন।

শিক্ষার্থীদের দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

তাদের স্লোগানের মধ্যে রয়েছে, 'আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম', 'কোটা না মেধায়, মেধায় মেধায়', 'সবার মুখে এক বয়ান, ডিপ্লোমা টেকনিশিয়ান', 'অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই', 'কোটার নমে অবিচার, বন্ধ করো', 'কোটা প্রথা ভেঙে দাও, মেধাবিদের অধিকার ফিরিয়ে দাও'।

এর আগে মঙ্গলবার রাতে 'প্রকৌশলী অধিকার আন্দোলন'-এর সভাপতি ওয়ালী উল্লাহ এই কর্মসূচির ঘোষণা দেন। মঙ্গলবার বিকেল থেকে প্রায় পাঁচ ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখার পর রাত ৮টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে নতুন এই কর্মসূচির ডাক দেয়। এই কর্মসূচিতে দেশের সব প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে ওয়ালী উল্লাহ বলেন, 'আমাদের এই আন্দোলন কারও বিরুদ্ধে নয়। দীর্ঘদিন ধরে প্রকৌশল খাতে যে বৈষম্য ও অনিয়ম চলছে, তা দূর করে একটি সংস্কার আনার উদ্দেশ্যেই আমরা এই আন্দোলন করছি।'

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081