দেড় যুগ পর সমাবর্তনের আয়োজন করছে হাবিপ্রবি

২৬ আগস্ট ২০২৫, ০৪:০৭ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
হাবিপ্রবি ক্যাম্পাস

হাবিপ্রবি ক্যাম্পাস © টিডিসি ফটো

দেড় যুগ পর আবারও সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ৭ম থেকে ২০তম ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। 

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেজিস্ট্রেশনের সময়সীমা ও ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়েছে। রেজিস্ট্রেশন চলবে ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ৩০ সেপ্টেম্বর মধ্যে যেসব শিক্ষার্থীরা তাদের ডিগ্রি সম্পন্ন করেছে, তারাই সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে।

রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে অনার্স/মাস্টার্সের ৩ হাজার টাকা, পিএইচডি/অনার্স-মাস্টার্সের ৫ হাজার টাকা এবং ইএমবিএর জন্য ৪ হাজার টাকা। এছাড়াও সমাবর্তন সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হবে বলে জানিয়েছে হাবিপ্রবি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ২০১০ সালের ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠিত হয়। ১ম থেকে ৬ষ্ট ব্যাচের ৯৫০ জন শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত ওই সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তখনকার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সমাবর্তনে বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন।

ভয়াবহ বন্যা-পাহাড়ধসে ৬ দিনে শিক্ষার্থীসহ প্রাণ গেল ১৯ জনের
  • ০৯ জুলাই ২০২৬
ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল মরক্কো
  • ০৯ জুলাই ২০২৬
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, সহজে দেখতে পারবেন দুই ভাবে
  • ০৯ জুলাই ২০২৬
বিএনপির নির্বাচিত এমপি সারোয়ারের ভাগ্য নির্ধারণ আজ
  • ০৯ জুলাই ২০২৬
আজ মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ আলি খামেনি
  • ০৯ জুলাই ২০২৬
ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence