ভিপি, এজিএসসহ ২৩ পদের ২০টিতেই বিজয়ী শিবির সমর্থিত জোট

১৭ অক্টোবর ২০২৫, ১০:১৪ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে ১৭টি হলের প্রায় সবগুলোতেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। ভিপি, জিএস ও এজিএসসহ মোট ২৩টি পদের মধ্যে ২০টিতেই বিজয়ী হয়েছেন এ জোটের প্রার্থীরা। অন্যদিকে বড় তিনটি পদে (ভিপি, জিএস, এজিএস) কোনো হলে জয় পায়নি ছাত্রদল সমর্থিত প্যানেল।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফল অনুযায়ী, ১৭টি হলের তিনটি গুরুত্বপূর্ণ পদ—ভিপি, জিএস ও এজিএস এর মধ্যে ভিপি ও এজিএস পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছে ছাত্রশিবিরের ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। শুধু তিনটি পদে শিবিরের বাইরের প্যানেল থেকে প্রার্থীরা জয়ী হয়েছেন।

শিবিরের বাইরের প্যানেলের প্রার্থীরা হলেন, সাবেক সমন্বয়ক ও আধিপত্যবিরোধী ঐক্য জোটের সালাহউদ্দিন আম্মার সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন। অন্যদিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তোফায়েল আহমেদ তোফা এবং ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় ও ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের মোছা. নার্গিস খাতুন।

আরও পড়ুন: রাকসু নির্বাচনে কোন পদে কে জয়ী

বাকি ২০টি পদে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। ভিপি পদে জোটের প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) মোট ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন (আবীর) পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে আধিপত্যবিরোধী ঐক্য জোটের সালাহউদ্দিন আম্মার বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১১ হাজার ৪৯৭ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবিরের ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট। উল্লেখযোগ্য যে, সালাহউদ্দিন আম্মার ও ফাহিম রেজা দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।

প্রসঙ্গত, রাকসুর ভোটার ২৮ হাজার ৯০১ জন। অন্যদিকে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট প্রার্থী ৮৬০ জন।

এ নির্বাচনে ১১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে আলোচিত ৮টি প্যানেল হলো- ছাত্রদল মনোনীত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের নেতৃত্বে গঠিত ‘রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ’, সাবেক সমন্বয়কদের নেতৃত্বে ‘আধিপত্যবাদবিরোধি ঐক্য’, বাম জোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ছাত্র ইউনিয়ন (একাংশ) ঘোষিত ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, সাবেক আরেক নারী সমন্বয়কের নেত্বতে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ইসলামী ছাত্র আন্দোলন মনোনীত ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’।

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬