শিবিরের প্যানেল থেকে জয় হলেন জুলাই আন্দোলনে চোখ হারানো দ্বীপ

১৭ অক্টোবর ২০২৫, ০৯:২৮ AM
জুলাই আন্দোলনে চোখ হারানো আইবিএ'র শিক্ষার্থী দ্বীপ মাহবুব

জুলাই আন্দোলনে চোখ হারানো আইবিএ'র শিক্ষার্থী দ্বীপ মাহবুব © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছে সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন সোচ্চার রাবি শাখার সভাপতি এস এম সালমান সাব্বির। মোস্তাকুর ও সাব্বির দুজনই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন

আরও পড়ুন: রাকসুতে ভিপি-এজিএস শিবিরের জাহিদ-সালমান, জিএস সাবেক সমন্বয়ক আম্মার

ঘোষিত ফলাফলে দেখা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে ছাত্রশিবির মনোনীত প্যানেল 'সম্মিলিত শিক্ষার্থী জোট' থেকে বিজয়ী হয়েছেন জুলাই আন্দোলনে চোখ হারানো আইবিএ'র শিক্ষার্থী দ্বীপ মাহবুব। 

এ বিষয়ে দ্বীপ মাহবুব বলেন, জুলাই আন্দোলনে আমি আমার চোখ হারিয়েছি। শিক্ষার্থীরা আমাকে সর্বোচ্চ মূল্যায়ন করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি চাই যে কারণে আমি চোখ হারিয়েছি সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করে যাব। সকল শিক্ষার্থীর কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবে ৪ আগস্ট পাবনা শহরে শিক্ষার্থীদের মিছিলে অতর্কিত গুলি চালায় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান ও তার সহযোগীরা। এসময় দুই শিক্ষার্থী নিহত হন, আহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দ্বীপ মাহবুবসহ আরও অনেক শিক্ষার্থী। দ্বীপ মাহবুবের চোখে গুলি লেগে তার চোখ ভেদ করে মস্তিষ্কে চলে যায়। দীর্ঘ ৫ মাস চিকিৎসা শেষে আবারও ক্লাস পরীক্ষায় অংশ নেন তিনি। তবে তার বাম হাত ও পা প্যারালাইজড হয়ে যায়। 

১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081