ফ্যাসিস্ট শিক্ষকদের বিচার না হলে জাকসু নির্বাচন হতে দেব না: ছাত্রদল মনোনীত প্রার্থী

৩১ আগস্ট ২০২৫, ০৮:৫৯ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ AM
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে নির্বাচন কমিশনের সঙ্গে প্রার্থীদের আলোচনা সভায় কথা বলছেন হামিদুল্লাহ সালমান

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে নির্বাচন কমিশনের সঙ্গে প্রার্থীদের আলোচনা সভায় কথা বলছেন হামিদুল্লাহ সালমান © টিডিসি

আওয়ামীপন্থী ফ্যাসিস্ট শিক্ষকদের বিচার না হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন ‌‘হতে দেবেন না’ বলে হুমকি দিয়েছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রদলের প্যানেলের কার্যকরী সদস্য পদপ্রার্থী হামিদুল্লাহ সালমান।

রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে নির্বাচন কমিশনের সঙ্গে প্রার্থীদের আলোচনা সভায় এমন হুমকি দেন তিনি।

হামিদুল্লাহ সালমান বলেন, ‘আসন্ন জাকসু নির্বাচনের আগে‌ই আওয়ামীপন্থী ফ্যাসিস্ট শিক্ষকদের বিচার করতে হবে এবং অছাত্রদের বের করতে হবে অন্যথায় আগামী ১১ তারিখের জাকসু নির্বাচন হতে দেব না। মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী হলে রেখে আপনারা যে নির্বাচন করতে যাচ্ছেন। আমরা আশঙ্কা করছি আপনারা প্রহসনের নির্বাচন আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়েছেন। এই প্রহসনের নির্বাচন আর যদি কেউ না থাকে আমি নিজেই ঠেকিয়ে দেবে।’

তার বক্তব্যের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, কোনো অপশক্তি জাকসু নির্বাচন আটকাতে পারবে না। যথাসময়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬