স্মার্ট ছাত্রনেতার প্রয়োজনীয় কয়েকটি বডি ল্যাঙ্গুয়েজ

২৬ নভেম্বর ২০২৫, ০৯:২৫ AM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:২৫ AM
স্মার্ট ছাত্রনেতা

স্মার্ট ছাত্রনেতা © সংগৃহীত

ছাত্ররাজনীতি কিংবা নেতৃত্বে এগিয়ে যেতে চাইলে শুধু বক্তব্য বা মত প্রকাশই যথেষ্ট নয়। সঠিক বডি ল্যাঙ্গুয়েজ বা দেহভঙ্গি একজন ছাত্রনেতাকে অধিকতর গ্রহণযোগ্য করে তোলে।  একজন ছাত্রনেতার বডি ল্যাঙ্গুয়েজ এমন হওয়া উচিত, যা তার আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ, দায়িত্ববোধ ও শ্রদ্ধাশীল মনোভাব প্রকাশ করে। 

দাঁড়ানোর ভঙ্গি 
সঠিক দেহভঙ্গি আত্মবিশ্বাস প্রকাশের একটি প্রধান উপায়। কথা বলা বা বক্তব্য দেওয়ার সময় একজন ছাত্রনেতার উচিত মাথা উঁচু করে সোজাভাবে দাঁড়ানো। খেয়াল রাখতে হবে এ সময় কাঁধ যেন ঝুলে না পড়ে।

চোখে চোখ রেখে কথা বলা
একজন ছাত্রনেতাকে চোখে চোখ রেখে কথা বলার দক্ষতা অর্জন করতে হবে। এতে শ্রোতার মনোযোগ আকর্ষণ করা যায় এবং যোগাযোগের ক্ষেত্রে দৃঢ়তা প্রকাশ পায়। বক্তব্য দেওয়ার সময় চোখ নামিয়ে কথা বললে তা দুর্বলতা প্রকাশ করে। 

হাতের অঙ্গভঙ্গি
হাত সম্পূর্ণ স্থির রেখে কথা বললে দেহভঙ্গি অস্বাভাবিক ও যান্ত্রিক মনে হতে পারে। আবার, অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক হাত নাড়ানো, হাত পকেটে রেখে কথা বলা বিরক্তিকর ও আত্মবিশ্বাসহীনতা প্রকাশ করে। কথা বোঝাতে হাতের স্বাভাবিক ভঙ্গি ব্যবহার করুন।

আরও পড়ুন: জাকসু নির্বাচনে বাগছাসের আংশিক প্যানেল, বিভক্তি-অসন্তোষ প্রকাশ্যে

মুখাবয়বে আন্তরিকতা ও প্রাসঙ্গিক অভিব্যক্তি
হাস্যোজ্জ্বল, সহানুভূতিশীল ও প্রাসঙ্গিক অভিব্যক্তি নেতা হিসেবে ইতিবাচক প্রভাব ফেলে। রোবটের মতো মুখাবয়ব বা অযাচিত রাগ বা বিরক্তি নেতিবাচক ভাবমূর্তি তৈরি করে। 

স্পষ্ট ও বোধগম্য ভাষায় কথা বলা
একজন ছাত্রনেতার কন্ঠস্বর হবে দৃঢ় ও সাবলীল। তাকে সহজবোধ্য ও সরল ভাষায় কথা বলতে হবে, যেন শ্রোতা তার কথা সহজেই বুঝতে পারে। 

শরীরের উন্মুক্ত ভঙ্গি
হাত-পা জড়সড় না রেখে, উন্মুক্তভাবে বসা বা দাঁড়িয়ে থাকা নেতৃত্বের গভীরতা প্রকাশ পায়। এটি দলের সদস্যদের সাথে সম্পর্কের বন্ধন মজবুত করে এবং সহজবোধ্যতা নিশ্চিত করে। হার্ভার্ড মনোবিজ্ঞানী অ্যামি কুডির গবেষণা অনুযায়ী, খোলা ও প্রসারিত অঙ্গভঙ্গি কেবল অন্যদের দৃষ্টিতেই আত্মবিশ্বাসী করে তোলে না, বরং নিজেকেও আত্মবিশ্বাসী মনে করায়।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজি…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাবিতে শিবিরের দেওয়া এসি বন্ধ করে দিয়ে প্রশাসন বলছে ‘অননুমো…
  • ০২ নভেম্বর ২০২৬
একই রাস্তা সকালে উদ্বোধন করলেন জামায়াতের এমপি, বিকেলে বিএনপ…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা
  • ০২ নভেম্বর ২০২৬
৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানি…
  • ০২ নভেম্বর ২০২৬
স্ট্রোকের ঝুঁকি কমাতে করতে পারেন যে ৩ ব্যায়াম
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950