জুলাই গণঅভ্যুত্থানে আহত তন্বীর পদে লড়ছেন কতজন?

২২ আগস্ট ২০২৫, ০৮:৫৪ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:১২ PM
সানজিদা আহমেদ তন্বী

সানজিদা আহমেদ তন্বী © টিডিসি সম্পাদিত

জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত হওয়া সানজিদা আহমেদ তন্বী এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের পদে লড়ছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) যাচাই-বাছাই শেষে প্রকাশিত প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। 

ডাকসু ও হল সংসদ নির্বাচনের চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানায়, যাচাই বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকায় বৈধ প্রার্থী ৪৬২ জন ও হল সংসদে ১ হাজার ১০৮ জন রাখা হয়। এরমধ্যে গবেষণা ও প্রকাশনা বিষয় সম্পাদক পদে ১১ জন বৈধ প্রার্থী হিসেবে গণ্য হয়েছেন।

জানা গেছে, ছাত্রদল, বাগছাস, তিন বাম সংগঠনসহ কয়েকটি প্যানেল জুলাইয়ে আহত সানজিদা তন্বীর প্রতি সম্মান দেখিয়ে ওই পদটি ফাঁকা রাখে। তবে অন্য প্যানেল ও স্বতন্ত্র থেকে ওই পদ ফাঁকা না রাখায় ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে, গত বুধবার ডাকসু নির্বাচনে মোট ৫০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বৃহস্পতিবারে ৪৬২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে ছাত্র ৪০২ জন ও ছাত্রী ৬০ জন। অপরদিকে ৪৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ২৩ আগস্টের মধ্যে আপিল করতে পারবেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়।

প্রসঙ্গত, সাজিদা আহমেদ তন্বী ২৪ এর ১৫ জুলাইয়ে আহত হয়েছিলেন। তন্বী ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬