নীলফামারী সরকারি ক‌লেজ ছাত্রদ‌লের আহ্বায়ক র‌ক্সি, সদস্য স‌চিব রানা

২০ আগস্ট ২০২৫, ০৭:২৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০৩:০২ PM
পা‌য়েলুজ্জামান র‌ক্সি ও রইসুল ইসলাম রানা

পা‌য়েলুজ্জামান র‌ক্সি ও রইসুল ইসলাম রানা © সংগৃহীত

নীলফামারী সরকারি ক‌লেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদ‌লের আহ্বায়ক পা‌য়েলুজ্জামান র‌ক্সি এবং সদস্য স‌চিব রইসুল ইসলাম রানা। জেলা শাখা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সাধারণ সম্পাদক মো. মোজ্জাম্মেল হক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

জানা গেছে, গত ১৪ আগস্ট নীলফামারী জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক ১১ সদ‌স্যের আহ্বায়ক ক‌মি‌টির ঘোষণা করেন। ক‌মি‌টি‌র অন্য সদস্যরা হলেন, সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক ফি‌রোজ আহ‌মেদ সৈকত, ম‌শিউর রহমান মি‌হির, রা‌কিবুল  ইসলাম রা‌কিব, বু‌লেট ইসলাম। 

এ ছাড়া ক‌মি‌টি‌র অন্য সদস্যরা হলেন, রায়হান চৌধুরী; শাহীন আলম সাগর; নাইম ইসলাম; মে‌হেদী হাসান; ক্যাবিলিয়ান হাসান সোহাগ।

এ বিষয়ে নীলফামারী সরকারি ক‌লেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বলেন, ‘আমা‌দের ওপর জেলা ছাত্রদ‌লের নেতারা যে আস্থা রে‌খে‌ছেন এবং আমা‌দের যে প‌বিত্র দা‌য়িত্ব দি‌য়ে‌ছেন, আমরা তা সততা ও নিষ্ঠার স‌ঙ্গে পালন কর‌তে চাই। এ বিষ‌য়ে সক‌লের সহ‌যো‌গিতা কামনা কর‌ছি।’

কমিটির বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য স‌চিব রইসুল ইসলাম নয়ন ব‌লেন, ‘সাধারণ শিক্ষার্থী‌দের ম‌ধ্যে ছাত্রদলের আস্তার জায়গা‌কে আরও ব‌লিষ্ঠ করা ও ত্যাগী-প‌রিশ্রমী-সাহসী নেতার দ্বারা ক‌লে‌জের পরবর্তী নেতৃত্ব গঠন করাই আমা‌দের প্রধান কাজ। এর মাধ্যমে দেশ নায়ক তা‌রেক রহমা‌নের হাত‌কে শ‌ক্তিশালী ক‌রে, এ‌দে‌শের মানু‌ষের মু‌ক্তির পথক‌কে সুগম কর‌বে নীলফামারী সরকা‌রি ক‌লেজ ছাত্রদল।’

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950