ছাত্রশিবিরের সভাপতি জাহিদ, সাদিক কায়েমসহ সবাই দিলেন একই স্ট্যাটাস, কেন?

১৩ আগস্ট ২০২৫, ০৫:৪৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৫:২২ PM
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লোগো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লোগো © টিডিসি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক সাদিক কায়েমসহ শিবিরের কেন্দ্রীয় নেতারা হটাৎ করে ফেসবুকে এক লাইনের একটি স্ট্যাটাস দিচ্ছেন। আজ বুধবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে পৌনে ৪টার দিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নিজ ভেরিফায়েড আইডিতে এক লাইনের স্ট্যাটাস দেন।

এরপরই ছাত্রশিবিরের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও একই স্ট্যাটাস দেওয়া শুরু করেছেন। এ ছাড়াও সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরাও একই স্ট্যাটাস ফেসবুকে পোস্ট করে সরব হয়েছেন। 

তবে কী কারণে হঠাৎ করে এমন স্ট্যাটাস দিচ্ছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রশিবিরের এক নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন,‌ ‘কেন্দ্রের সভাপতি স্ট্যাটাস দিয়েছেন, তাই সবাই দিচ্ছেন। পরিষদের সর্বোচ্চ নেতা যখন একটা কথা বলেন, সেটা অবশ্যই গ্রহণযোগ্য। তাই আমাদের নেতাকর্মীরা স্ট্যাটাসটি শেয়ার করছেন।’

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে ছাত্রশিবের নেতারা লেখেন, ‌‌‘যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত সে জীবন বাধা মানে না।’ তাদের পোস্ট করা স্ট্যাটাসের কমেন্টে নানা মন্তব্য করছেন নেটিজনরা। মোহাম্মদ ফুয়াদ নামে একজন মন্তব্যের ঘরে লিখছেন, ‌‘যে জীবন শাহাদাতের তামান্নায় উদ্দীপ্ত, সে জীবন কোন বাধা মানে না। এই মুষ্টিবদ্ধ তাকবির ধ্বনি কোটি হৃদয়ে অনুপ্রেরণা যোগাবে ইনশাআল্লাহ।’

ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্র…
  • ০৮ নভেম্বর ২০২৬
হবিগঞ্জে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২
  • ০৮ নভেম্বর ২০২৬
নবম শিক্ষক নিয়োগে সিলেবাসে আসছে বড় পরিবর্তন, পরীক্ষা তিন ধা…
  • ০৮ নভেম্বর ২০২৬
অন্ধকার হলেই ভূতের ভয় কি শুধু মনেই, আতঙ্কে শরীরে কী কী পরিব…
  • ০৮ নভেম্বর ২০২৬
ভয় পেলেই কি ফোবিয়া? বুঝবেন যেভাবে
  • ০৮ নভেম্বর ২০২৬
ব্যাংক-জিমেইলসহ বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য চুরি করতে পারে নত…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950