ছাত্রশিবিরের কার্যক্রমে ৫-১০% রাজনীতি, বাকি ৯০ ভাগই ব্যক্তি গঠন: সভাপতি

১০ আগস্ট ২০২৫, ০৪:১৯ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৩ PM
জাহিদুল ইসলাম

জাহিদুল ইসলাম © টিডিসি ছবি

ছাত্রশিবিরের কার্যক্রমে ৫-১০% রাজনীতি, বাকি ৯০ ভাগই ব্যক্তি গঠন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আজ রবিবার (১০ আগস্ট) নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‌‌‘ছাত্রশিবিরের সকল কার্যক্রমের সর্বোচ্চ ৫-১০% প্রচলিত ধারার রাজনীতির সাথে মিল আছে। বাকি ৯০% কাজই হচ্ছে ব্যক্তি গঠন। এই পলিসি একজন শিক্ষার্থীকে একাডেমিক যোগ্যতার পাশাপাশি দক্ষতা (হার্ড ও সফট স্কিল) এবং নৈতিক মান অর্জনে সহায়তা করে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কনসেপ্ট হলো ছাত্রশিবির মানে শুধুমাত্র ভালো ছাত্র হবে না। পাশাপাশি পরিবার, আত্মীয়, প্রতিবেশী, বন্ধু, সমাজ ও নিজ কমিউনিটিতে ভালো মানুষ হিসেবে নিজেকে প্রমান করবে। কেউ যদি মানুষ তৈরির এই প্রজেক্টকে রাজনৈতিক সংজ্ঞায়ন করে, তবে হ্যাঁ, এটাই আমাদের রাজনীতি।’

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬