ছাত্র রাজনীতি সংস্কারে ৯ প্রস্তাব ঢাবি ছাত্র ফেডারেশনের

০৭ আগস্ট ২০২৫, ০৫:৪৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
মধুর ক্যান্টিন-সংলগ্নে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সংবাদ সম্মেলন

মধুর ক্যান্টিন-সংলগ্নে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সংবাদ সম্মেলন © টিডিসি

ছাত্র রাজনীতি সংস্কারে ৯টি প্রস্তাব দিল বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। বৃহস্পতিবার (৭ আগস্ট) মধুর ক্যান্টিন-সংলগ্নে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আরমানুল হক।

লিখিত বক্তব্যে আরমানুল হক বলেন, বাংলাদেশে ছাত্র আন্দোলনের ইতিহাস গৌরবোজ্জ্বল ’৫২-এর ভাষা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭১-এর মুক্তিযুদ্ধ, ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ জুলাই অভ্যুত্থান পর্যন্ত ছাত্রসমাজ বারবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটে। ছাত্রলীগের দমন-পীড়ন, গেস্টরুম-গণরুমের নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্রসমাজই এই বিজয় অর্জনে মুখ্য ভূমিকা রাখে।

তিনি বলেন, ১৯৮৫ সালে ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠার সময় থেকেই বুর্জোয়া লেজুড়বৃত্তিমূলক ছাত্র রাজনীতির বিরোধীতা করে ‘সচেতন ছাত্র আন্দোলন’ গড়ে তোলার লক্ষ্য নিয়েই ছাত্র ফেডারেশনের জন্ম। প্রতিষ্ঠার পর থেকেই স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নবিরোধী আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শামসুন্নাহার হল আন্দোলন, ২০-২২ আগস্টের ছাত্র আন্দোলন, রামপাল বিদ্যুৎকেন্দ্রবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার বাণিজ্যকীকরণ বিরোধী আন্দোলন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাটবিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ফ্যাসিবাদবিরোধী ছাত্র আন্দোলন ও সর্বশেষ জুলাই অভ্যুত্থানেও ছাত্র ফেডারেশনে তার সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করেছে। ফলে জুলাই অভ্যুত্থানের পর আমাদেরও প্রত্যাশা ছিলো ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের আলাপ-আলোচনা সবাই মিলে শুরু করার।

জুলাই অভ্যুত্থানের পরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ প্ল্যাটফর্মে গুণগত ছাত্র রাজনীতির আহ্বান জানানো হলেও তা কার্যকর হয়নি। বরং ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার নামে ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি হয়, যা সংলাপ ও আলোচনা বন্ধ করে দেয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে ছাত্র ফেডারেশন তাৎক্ষণিকভাবে গুণগত পরিবর্তনের প্রস্তাব দেয়।

আরও পড়ুন: টিএসসিতে আবারও বসল সাঈদীর ছবি, তবে এবার আবু সাঈদ-ওয়াসিমের স্ট্যাটাসে

তিনি আরও বলেন, ‘সম্প্রতি ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে এ আলোচনা আবার শুরু করার সুযোগ এসেছে। আমরা আমাদের প্রস্তাবনাগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরছি এবং অন্যান্য প্রতিশ্রুতিশীল ছাত্র সংগঠনগুলোকেও একই আহ্বান জানাচ্ছি, যাতে ছাত্র রাজনীতির গুণগত রূপান্তর সম্ভব হয়।’

ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনে ৯ দফা প্রস্তাবগুলো হলো ছাত্র সংসদ নির্বাচন বাধ্যতামূলকভাবে নির্ধারিত দিনে আয়োজন করতে হবে, ব্যর্থতা প্রশাসনের দায়; নিষিদ্ধ সংগঠন বাদে সকল ছাত্র সংগঠনের রাজনৈতিক কার্যক্রম ও সহাবস্থান নিশ্চিত করতে হবে;  টর্চার সেল, অস্ত্র, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত অপরাধে জড়িতদের বহিষ্কার ও শাস্তির আওতায় আনতে হবে, রিহ্যাব চালু করতে হবে; সাইবার বুলিং ও অপপ্রচারে জড়িতদের শাস্তি ও ডিজিটাল সচেতনতা কর্মশালা চালু করতে হবে; সবার মতপ্রকাশের স্বাধীনতা ও বৈচিত্র্যের প্রতি সম্মান বজায় রাখতে হবে; বিভাজন ও ধর্মীয় অপব্যবহার চলবে না; সকল সংগঠনের কাঠামো ও সদস্যদের পরিচয় প্রকাশ করতে হবে; গুপ্ত রাজনীতি চলবে না; ছাত্র প্রতিনিধিদের নিয়ে হলে ও কেন্দ্রীয়ভাবে সন্ত্রাসবিরোধী সেল গঠন করতে হবে; হলের নিয়ন্ত্রণ প্রশাসনের হাতে থাকতে হবে; নিরাপত্তাহীনতার দায় প্রশাসনের। হল ও অনুষদভিত্তিক রাজনীতি সমর্থনযোগ্য এবং হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে; মতপ্রকাশে কাউকে হয়রানি নয়, বরং সঠিক বিচার নিশ্চিত করতে হবে।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950