মাইলস্টোনে পুলিশ সদস্যের ওপর ইট-পাটকেল নিক্ষেপের ভিডিও ভাইরাল

২২ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ০৮:৩১ AM
ইট-পাটকেল নিক্ষেপের দৃশ্য

ইট-পাটকেল নিক্ষেপের দৃশ্য © টিডিসি সম্পাদিত

উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ প্রাঙ্গণে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণহানির পরদিনই উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। নিহত ও আহত সহপাঠীদের স্মরণে, নিরাপত্তার দাবিতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহির দাবিতে মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। মাইলস্টোনের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যোগ দেন আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও।

এ সময় দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের ভিডিও, যা পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তোলে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কলেজটির ভবনে ঢুকার গেইটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপদেষ্টাদের নিরাপত্তা দিচ্ছেন। এসময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করছেন। পরে পুলিশ সদস্যরা নিরাপদে কলেজটির ভেতরে ঢুকে যান। 

জানা গেছে, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রায় ৬ ঘণ্টা ধরে আটকা পড়েন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা, প্রেস সচিব। পরে বিকেলের দিকে দীর্ঘ ৬ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ প্রহরায় পেছনের গেট দিয়ে কলেজ ছাড়লেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা। তাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9