বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশ ব্লকেড কর্মসূচি ঘোষণা

১৬ জুলাই ২০২৫, ০৪:২১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৫:৩৭ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো © সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক জনসভা শেষে কেন্দ্রীয় নেতাকর্মীরা ফেরার পথে তাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় গোপালগঞ্জ জেলা প্রশাসন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলার কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

এ ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বলা হয়, ‘গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনার প্রতিবাদে সারাদেশে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবরোধ কর্মসূচি পালন করা হবে।’

এছাড়াও, সংগঠনটির পক্ষ থেকে দেশের প্রতিটি ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল এবং সাধারণ ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950