শাকসু নির্বাচনসহ ৪ দফা দাবিতে শাবিপ্রবি শিবিরের স্মারকলিপি

০৮ জুলাই ২০২৫, ০৮:৩৫ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৯:০৭ PM
উপ-উপাচার্যকে স্মারকলিপি দিচ্ছেন শাবিপ্রবি ছাত্রশিবির

উপ-উপাচার্যকে স্মারকলিপি দিচ্ছেন শাবিপ্রবি ছাত্রশিবির © টিডিসি

জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) পুনঃপ্রতিষ্ঠাসহ চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখার নেতারা।

মঙ্গলবার (৮ জুলাই) উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিমের হাতে স্মারকলিপি তুলে দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন শাখা শিবিরের সভাপতি তারেক মনোয়ার ও সেক্রেটারি মাসুদ রানা তুহিনসহ সংগঠনের অন্য নেতারা।

স্মারকলিপিতে আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর সংঘটিত হামলার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। একই সঙ্গে আন্দোলনের শহীদ ও সাহসী অংশগ্রহণকারীদের স্মরণে ক্যাম্পাসে ‘জুলাই কর্নার’ নামে একটি স্থায়ী কর্নার স্থাপনের আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কিছু আবাসিক হল এখনো ফ্যাসিবাদপন্থী ও বিতর্কিত ব্যক্তিদের নামে রয়েছে, যা ‘জুলাই অভ্যুত্থান’-এর চেতনার পরিপন্থী। তারা এসব হলের নাম পরিবর্তনের পাশাপাশি নির্মাণাধীন হলগুলোর নামকরণের ক্ষেত্রে জুলাই অভ্যুত্থানের চেতনা ও সিলেট অঞ্চলের সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার দাবি জানান।

আরও পড়ুন: লটারি নয়, লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া দেশ সেরা ৪ কলেজে ভর্তির নিয়ম

এ ছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তারা। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য এসব নির্বাচনের আয়োজনকে অত্যন্ত জরুরি বলে মনে করে সংগঠনটি।

শিবির নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ক্যাম্পাস গঠনে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

ফেনীতে সাবেক পিআইও অফিস সহকারীর বাসা থেকে ত্রাণের মালামাল উ…
  • ১২ আগস্ট ২০২৬
আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা
  • ১২ আগস্ট ২০২৬
ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ, বেতনের পাশাপাশি থাকছে অন্যান্য…
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
  • ১২ আগস্ট ২০২৬